Showing posts with label লাইফ-স্টাইল. Show all posts
Showing posts with label লাইফ-স্টাইল. Show all posts

Friday, June 5, 2015









ওয়াশিংটন: মহিলাদের যৌন সক্ষমতা বাড়াতে এবার বাজারে আসছে ভায়াগ্রার মহিলা সংস্করণ।

যুক্তরাষ্ট্রে সরকারি বিশেষজ্ঞদের এক প্যানেল খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে যাতে ‘ফিমেল ভায়াগ্রা’ নামে পরিচিত ফ্লিবানসেরিন ওষুধটি অনুমোদন দেয়া হয়।

তবে এই ওষুধের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারেও বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।

মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে এর আগেও দুবার এই ‘ফিমেল ভায়াগ্রা’র অনুমোদনের জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু দুবারই এই আবেদন নাকচ করে দেয় সংস্থাটি।

তবে সরকারি বিশেষজ্ঞ প্যানেলের এবারের আবেদন অনুমোদন পাবে বলে মনে করা হচ্ছে।

যেসব মহিলা পরীক্ষামূলকভাবে এই ওষুধ ব্যবহার করেছেন, তারা আগের চেয়ে বেশি মাত্রায় যৌন তৃপ্তি পেয়েছেন বলে জানিয়েছেন।

আমান্দা প্যারিশ নামের এক মহিলা এটিকে তার দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা এবং জীবনের মোড় ঘুরিয়ে দেয়া ওষুধ বলে বর্ণনা করেছেন।

সকল নিউজ

Share this page on Facebook

ভাষা পরিবর্তন করুন

Contact US

Powered by Blogger.

Like & Share us on Facebook

তদন্তে প্রকৃত আসামিদের বাদ দেয় পুলিশ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে কি আপনি একমত?

Total Pageviews

Popular Posts